নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ির বিভিন্ন শ্রেনীপেশার অভিজ্ঞ ও বিজ্ঞজনদের নিয়ে ইশতেহারের মাধ্যমে উন্নয়নের রুপরেখা ঘোষনা করবেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী জুলফিকার আলী মান্নান। বিকালে একটি রেস্টুরেন্ট উত্তর ফটিকছড়ির ভুজপুরের গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা জানান। তিনি বলেন, বিগত ৫৪ বছরের ইতিহাসে ফটিকছড়ির উত্তরাঞ্চল থেকে সংসদ নির্বাচনে কোন প্রার্থী হয়নি। সব সময় দক্ষিন ফটিকছড়ি থেকে এমপি নির্বাচিত হওয়ার কারণে উত্তরের জনপদ উন্নয়ন বঞ্চিত ছিল। বিশেষ করে উত্তরের অবহেলিত এই জনপদের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা। তিনি বলেন নির্বাচিত হলে অতীতের এসব দুঃখ লাগবে কাজ করবেন তিনি। তাঁর দল ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্বচ্ছ রাজনৈতিক দল। যে দল বিগত জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে ফ্যাসিস্টকে হটাতে নেতৃত্ব দিয়েছে। তিনি বলেন সাধারন গ্রামীণ জনগোষ্ঠীকে মিথ্যা আশ্বাস দেয়া তাঁর দল সমর্থন করেনা। তাঁরা কথা আর কাজে মিল রাখতে চায়। জুলফিকার আলী বলেন, গণমাধ্যম কর্মীরা রাস্ট্রের চতুর্থ স্তম্ভ। এলাকার উন্নয়নে গণমাধ্যম কর্মীদেরও ভুমিকা রয়েছে।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ভূজপুর উত্তর থানা সেক্রেটারি হাফেজ নাসির উদ্দিন, দাঁতমারা ইউনিয়ন সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, সহ-সভাপতি ডা. ওসমান গণি, মুহা. ফজলুল হক এজহারী, সেক্রেটারি এম শহিদুল ইসলাম নূরী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন ইমরান, মাজহারুল ইসলাম, হাফেজ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

