ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর সমর্থকের জরিমানা

admin
জানুয়ারি ২৩, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ঃ

নির্বাচনী আচরণবিধি লঙ্গনের দায়ে মোবাইল কোর্টের অভিযানে রাজবাড়ী-২ আসনের বাংলাদেশ ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর এক সমর্থককে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮:টা থেকে আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত ম্যাজিস্ট্রেট ও কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ কালুখালী উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করেন। অভিযানে রাত ৮ টার পর মাইক বাজিয়ে নির্বাচনী প্রচারণা করায় এবং এর মাধ্যমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৭(খ) লংঘন করায় বিধি ২৭ অনুসারে হাত পাখা মার্কা’র অনুসারি মোঃ শুকুর আলীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া উপস্থিত অন্যান্য ব্যক্তিদের ভবিষ্যৎ এ এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।