ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে স্বরস্বতী পূজা উদযাপন

admin
জানুয়ারি ২৩, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা উদ্‌যাপিত হয়েছে। শুক্রবার ( ২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন মাঠে এ সরস্বতী পূজার আয়োজন করা হয়। 

সকাল ৯টায় প্রতিমা স্থাপন ও প্রধান পুরোহিতের বাণী অর্চনার মধ্য দিয়ে বিদ্যা ও সঙ্গীতের দেবীর আরাধনা শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইবির পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক শুভ সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।

এছাড়াও বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন বৈষ্ণব কুল তিলক ভক্তপ্রবর মিহির ঘোষ এবং বিশেষ আলোচক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস।