ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
জানুয়ারি ২৯, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম , সাতক্ষীরা প্রতিনিধি :

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ ২০২৬ এর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর ও ব্রাঞ্চ চেয়ারম্যান আ খ ম মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম।
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার সহকারী এফ এম রুস্তম আলী এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ সাতক্ষীরা শাখা প্রধান হাফেয মাসউদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুনতানসির বিল্লাহ, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন।

ক্রীড়া পরিচালনা করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মো. হাবিবুল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার দায়িত্বশীল ও শিক্ষক মো. ইব্রাহিম খলিল, মো. ইমদাদুল্লাহ,মো. জহির আফনান, অভিভাবক বিশিষ্ট ব্যবসায়ী মুহ. রবিউল ইসলাম রবি,হাফেয দিদারুল ইসলামসহ শুভাকাংখী, অবিভাক ও তানযীমুল উম্মাহ সাতক্ষীরা শাখার শিক্ষকবৃন্দ ।
ক্রীড়া প্রতিযোগিতায় ১৩টি গ্রুপে ৩৯ টি ইভেন্টে সর্বোমোট ১১৭ জনকে বিজয়ী হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখা প্রধান হাফেয আবু বকর সিদ্দীক।