ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘বাংলাদেশ টিভি-১’ এর উদ্বোধন ও ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

admin
জানুয়ারি ৩১, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি

 

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উৎসবমুখর পরিবেশে ‘বাংলাদেশ টিভি-১’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

এই আয়োজনকে ঘিরে গ্রামীণ বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এক বর্ণাঢ্য ‘ঐতিহ্যবাহী লাঠি খেলা’ প্রদর্শনীর আয়োজন করা হয়।

​শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে নবীনগরের দৌলতপুর খাজানগর তারিফশা মাজারের পেছনের মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (ব্রাহ্মণবাড়িয়া-৫, নবীনগর আসন) জনাব মুহা. নজরুল ইসলাম নজু।

​চ্যানেলটির শুভ উদ্বোধন করেন ‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’-এর প্রকাশক ও সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নবীনগরের সাবেক মেম্বার জনাব ধন মিয়া।

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
​সাংবাদিক মোঃ আবুল কালাম পরিচালক, সাম্প্রতিক টিভি নিউজ।
​সাংবাদিক মোঃ সাহেল পরিচালক, বাংলাদেশ টিভি-১
​অনুষ্ঠানের মূল আকর্ষণ
​উদ্বোধনী অনুষ্ঠান শেষে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শিত হয়।

সরাইল থানার ঐতিহ্যবাহী লাঠিয়াল দল তাদের নৈপুণ্য প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

হারিয়ে যাওয়া এই গ্রামীণ সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

​বক্তারা তাদের বক্তব্যে বলেন, সুস্থ বিনোদন এবং শেকড়ের সংস্কৃতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বাংলাদেশ টিভি-১’ বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ নতুন এই চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।