ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যৌথ বাহিনীর বিশেষ টহল অভিযান ঝিনাইদহ -১আসনে

admin
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
০৫.০২.২০২৬
ঝিনাইদহ -১(শৈলকূপা) আসনে নির্বাচনি এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা জোরদারের লহ্মে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সমন্বয়ে যৌথ বাহিনী একটি বিশেষ টহল পরিচালিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শৈলকুপা পৌরসভাসহ উপজেলার ৭ নম্বর হাকিমপুর, ৮ নম্বর ধলহরাচন্দ্র, ১১ নম্বর আবাইপুর, ১২ নম্বর নিত্যানন্দপুর ও ১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ টহল কার্যক্রম পরিচালিত করা হয়।
টহল চলাকালে শৈলকুপা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আসিফ মোস্তফা, শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী, শৈলকুপা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কর সিদ্দিক, শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) অমিত হাসান, র‍্যাব-৬ ঝিনাইদহের উপপরিদর্শক (এসআই) বিশ্বরূপসহ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এ ধরনের যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।