ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকারী সড়ক নষ্ট হচ্ছে প্রতিকারের দাবী এলাকাবাসীর রাজবাড়ীর সুলতাপুরে ফসলি জমি থেকে মাটি কেঁটে বিক্রির মহোৎসব

admin
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বানিয়ারি গ্রামের ফসলি জমি থেকে মাটি কেটে একটি চক্র প্রকাশ্য দিবালোকে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে। এতে এলাকার কাঁচা রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। রাতের অন্ধকারে বড় বড় ট্রাক চলাচল করায় ধুলোর মেঘ আশেপাশের বাড়িতে উড়ে যাচ্ছে। এনিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বানিয়ারি মাঠে গিয়ে দেখা যায়, বানিয়ারি গ্রামের হাবিবর মোল্লার জমি থেকে ভেকু (বেলচা) দিয়ে মাটি কাটা হচ্ছে। আশেপাশের ফসলি জমির বিশাল এলাকা জুড়ে মাটি কাটা হচ্ছে। ট্রাকে করে মাটি পরিবহনের ফলে পরিবহনের জন্য তৈরি করা কাঁচা রাস্তা এবং মাঠের ফসলি জমি ভেঙে গেছে।

মাটি কাটার কাজে ব্যাবহৃত ভেকু গাড়ীর চালক আব্দুল আলিম বলেন, আমি এখানে রিপন ঠাকুরের নিয়ে নিকট রোজ মাইনে নিয়ে কামলা বিক্রি করছি। তিনি মাটি কিনছেন এবং বিক্রি করছেন। প্রশাসন বন্ধ করে দেওয়ায় অনুমতির জন্য আবেদন করা হয়েছে। যেহেতু এখনও অনুমতি পাওয়া যায়নি, তাই কেবল রাতের অন্ধকারেই এখানে মাটি কাটা হয়। রাস্তা ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করে দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ, শাহিদা বেগম, মোঃ আকুবর শেখ, লালন শেখ বলেন, অনেক কষ্টের পর মাঠে ফসল ফলিয়েছি। মাঠের ফসল আনার পরিবহন চলাচলের জন্য অনেক আবেদনের পর গত বছর মাটি দিয়ে রাস্তার কাজ করা হয়েছিল। এবার মাটি কেটে বড় ট্রাকে করে পরিবহন করা হয়েছিল, যার ফলে রাস্তায় ভূমিধসের সৃষ্টি হয়েছিল। রাতে ট্রাক চলাচলের কারণে ধুলো ও বালি ঘরে ঢুকে পড়ছে এবং বিকট শব্দ করছে, যার ফলে ঘুমের সমস্যা হচ্ছে। আমরা অবিলম্বে এই সমস্যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য জাহিদ প্রামানিক বলেন, সরকারী জায়গাসহ ফসলী জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে রাস্তা নষ্ট হচ্ছে। এলাকার

লোকজনের আপত্তির মুখে প্রশাসনের অনুমতি ব্যাতিরেকে মাটি কাটা বন্ধ করতে বলা হয়েছে। তারপরও মাটি কর্তন করায় পুলিশ এসে বন্ধ করে দেয়। এখন রাতের অন্ধকারে প্রতিদিন মাটি কেটে বিক্রি করছে একটি চক্র।

সুলতানপুরের বানিয়ারী গ্রামের বাসিন্দা হাবিবর মোল্লা বলেন, আমার ১৩ পাখি জমিতে পানি বেঁধে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে ফসল না হওয়ায় সেখানে পুকুর কর্তনের সিদ্ধান্ত নেই। অন্যান্য লোকজন আপত্তি তোলার কারণে মাটি কাটা বন্ধ করে দেই। প্রশাসনের অনুমতি নিয়ে এ বছর মাটি কেটে সরিয়ে নেওয়ার চুক্তি করেন বাদশা, লিটন ও রিপন ঠাকুর। তারাই এই জমি থেকে মাটি কাটছে। আমি এলাকার লোকের ক্ষতি হোক সেটা চাই না। তাদেরকে বলেছি, প্রশাসনের অনুমতি ছাড়া মাটি না কাটতে। তিনি আরও বলেন, ওখানে জমির দলিল আমার থাকলেও অল্প কিছু খাস খতিয়ানে চলে গেছে। সে বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আশা করছি দ্রুতই সংশোধন হয়ে আমার নামে রেকর্ড হবে।

মাটি কর্তনকারী রিপন ঠাকুর বলেন, সরকারী অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। বর্তমানে মাটি কর্তন বন্ধ রয়েছে। অনুমতি পেলে মাটি কর্তন করা হবে।

সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান সচিব বলেন, ফসলী জমি থেকে মাটি কর্তনের বিষয়টি আমার জানা নেই। তবে সড়ক ক্ষতি করে কেউ মাটি কর্তন করবে এটা মেনে নেওয়া হবে না।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে পদক্ষেপ গ্রহণ করবো।