ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের পার্বতীপুরে তরুন সবুজ উদ্যোক্তাদের এক্সপোজার ভিজিট অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ভাম্যমান প্রতিনিধি,দিনাজপুর থেকে

ডেমক্রেসিওয়াচ এবং সেরাক বাংলাদেশ -এর যৌথ উদ্যোগে এবং ব্রিটিশ কাউন্সিল-এর অর্থায়নে শনিবার (০৭ ফ্রেবুয়ারি)পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান সুতার কাব্যতে এক্সপোজার ভিজিট অনুষ্ঠিত হয়। এক্সপোজার ভিজিটটি Youth Connect;Youth Green Entrepreneurship Development Project–এর আওতায় বাস্তবায়িত হয়। এক্সপোজার ভিজিটে রংপুর বিভাগের রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ২৫ জন তরুণ সবুজ উদ্যোক্তা,সুতার কাব্যর ফাউন্ডার সিরাজুম মোনিরা, ও কো ফাউন্ডার ফেরদৌস আহমেদ, প্রজেক্ট কোঅর্ডিনেটর রাখী গোপাল দেবনাথ,প্রজেক্ট অফিসার শাপলা আক্তার , প্রজেক্ট ফ্যাসিলিটিটেটর,সোনিয়া আক্তার, সাব্বির আহমেদ, রেহেনা পারভীন, রোকনুজ্জামান ও ইন্টার্ন তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন ।
আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল তরুণ উদ্যোক্তাদের মধ্যে সবুজ ব্যবসার মৌলিক ও ব্যবহারিক ধারণা তৈরি, আত্মপর্যালোচনার সুযোগ সৃষ্টি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং তাদের ব্যবসায়িক উদ্যোগকে ভবিষ্যতে আরও টেকসই, দায়িত্বশীল ও প্রভাবশালী করে গড়ে তুলতে কৌশলগত পরিকল্পনা প্রণয়নে হাতে কলমে সহায়তা করা।
অংশগ্রহনকারীদের সুতার কাব্যর ফাউন্ডার ও কো ফাউন্ডার হাতে কলমে সবুজ উদ্যোক্তাদের ও সবুজ প্রতিষ্ঠানের মৌলিক ধারণা, সবুজ গ্রাহক আচরণ(অনলাইন ও অফলাইন) , ব্র্যান্ডিং, সবুজ পণ্য বিপণন পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা, বাজেটিং, মার্কেট অ্যানালাইসিস, ব্যবসার রোডম্যাপ–সহ উদ্যোক্তা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় পরামর্শ প্রদান করেন।অংশগ্রহনকারীরা বলেন এক্সপোজার ভিজিটের মাধ্যমে তাদের উদ্যোগগুলো কিভাবে প্রান ও প্রকৃতির পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে টেকসই ও ইতিবাচক প্রভাব ফেলতে পারে তার বাস্তব জ্ঞান লাভ করে।
অংশগ্রহনকারীরা বলেন এক্সপোজার ভিজিট থেকে অর্জিত জ্ঞান ও দিকনির্দেশনা সঠিকভাবে কাজে লাগাতে পারলে অংশগ্রহণকারীরা তাদের সবুজ ব্যবসার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সমাজ উন্নয়নে বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।