নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পাচঁপুকুরিয়ার মোঃ আবদুল মোনাফ(৪২) সৌদি আরবের উমরাহ হজ্ব করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান।
গত ৫ফেব্রুয়ারী বৃহস্পতিবার আবুধাবি থেকে উমরাহ হজ্ব করার জন্য সৌদি আরবের উমরাহ হজ্ব শেষে আবুধাবির ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৬ ফেব্রুয়ারী শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্হ পাচঁপুকুরিয়া মোজাফফর চৌধুরী বাড়ির মোঃ আবদুল মজিদের ১ম পুত্র। ৩ ভাই ২ বোন তিনি সবার বড়। ২ ছেলে ১মেয়ে। তাঁর মা,বাবা স্রী রয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

