ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোর, গ্রেফতার ৫

admin
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোর, গ্রেফতার ৫
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুজন নিহত ও তিন জন আহতের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে এছাড়াও পাঁচজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বোমা বিস্ফোরণে আহত তিন জনও রয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত হন জিহাদ আলী ও আল আমিন নামে দুই ‍যুবক। আহত হন বজলুর রহমান, ‍শুভ ও মিনহাজ আলী। আহত ব্যক্তিরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।