ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

জয়দেব আচার্য্য নিকলী কিশোরগঞ্জ:

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, ২১শ ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল সাড়ে এগারো ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্বে  ইউ ডি এফ দূর্গা রানী সাহার সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন নিকলী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর ছিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শরিফুল ইসলাম,নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জামরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীমোঃ বোরহান উদ্দিন, উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম সৌরভ, উপজেলা তথ্য সেবা অফিসার তাসলিমা ফেরদৌসী মনি,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক আবীর, বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ আলী, পারভেজ আহম্মেদ, ইয়াকুব আলী মিলন, আব্দুস সালাম, সহ নিকলী উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক গণ প্রমুখ। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নিকলী কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নিকলী বাজিতপুরের মাননীয় সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, এছাড়া আরো ছিলেন নিকলী উপজেলা প্রশাসন, নিকলী থানা,বীর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড,নিকলী উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠন,নিকলী জি,সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,আলোচনা অনুষ্ঠান শেষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে অংশ গ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়,,।।

জয়দেব আচার্য্য নিকলী প্রতিনিধি
০১৭১০৭৫৫১২০