নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব।
একুশের সকালে, শনিবার ফটিকছড়ি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়ে।
এসময় মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন উপস্থিত সবাই। সাংবাদিকরা ফটিকছড়ির তিন কৃতি সন্তান যথাক্রমে ভাষা সৈনিক এডভোকেট মুহাম্মদ ফয়েজ (বখতপুর), এডভোকেট একেএম এমদাদুল ইসলাম (দৌলতপুর) ও এজহারুল হক (দৌলতপুর) এর স্মৃতি সংরক্ষণ এবং তাদের স্মরণে স্মৃতি কর্ণার স্থাপনের দাবী জানান। একইসাথে দাবী মেনে নিয়ে সে উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।
পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জুনায়েদ আবছার চৌধুরী, উপজেলা কৃষি অফিসার আবু সালেক, ফটিকছড়ি থানার ওসি সেলিম উদ্দিন, ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, সাংবাদিক সোলাইমান আকাশ, এনামুল হক, মোহাম্মদ জিপন উদ্দিন, সালাউদ্দিন জিকু, মোহাম্মদ সেলিম, ওবাইদুল আকবর রুবেল, কামরুল হাসান সবুজ, ইউসুফ আরাফাত, নাজমুল তারেক,নুরুল আবছার নূরী প্রমুখ।

