ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে গ্রামবাসীদের উপর সন্ত্রাসীদের গুলি

admin
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার চর লাপাং এ ভাসমান ড্রেজার দিয়ে ফসলী জমি থেকে বালু
উত্তোলন করতে এলে গ্রামের জনসাধারণ বাধা দেয়। এ সময় বালুমহলের পাশ্ববর্তী মির্জাচর গ্রামের দুর্বৃত্তরা তাদের ওপর গুলি ছোড়ে। এতে আলিম, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া নামে চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আরও ১০-১২ জন ছোড়া গুলিতে আহত হন। গুরুতর আহত চারজনকে নবীনগর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করা হয়।
আহতরা জানান ২২ ফেব্রুয়ারী সকালে ড্রেজার দিয়ে আমাদের ফসলি জমি কেটে নিচ্ছিল। পরে গ্রামের জনসাধারণ বাধা দিলে তাদের সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর গুলি ছোড়ে। এতে অনেক মানুষ গুলিবিদ্ধ হন। পাশের উপজেলার রায়পুরা এলাকার মির্জাচর গ্রামের সন্ত্রাসীরা আমাদের গ্রামের মসজিদ, বিদ্যালয় ও ফসলি জমি বিলীন করে ফেলছে।
চরলাপাং গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, নবীনগর উপজেলার বিএনপির দুই গ্রুপের অনেকেই এই বালুমহলের সঙ্গে জড়িত। আমরা অনেক ই ক্ষতিগ্রস্ত। বর্তমান এমপি সাহেবের কাছে আমরা এর প্রতিকার চাই।
সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, বালুমহলের সন্ত্রাসীরা আজ তাণ্ডব চালিয়ে আমাদের অনেক মানুষকে গুলিবিদ্ধ করে আহত করেছে। তারা প্রথমে স্পিডবোট থেকে গুলি ছোড়ে। পরে আরও চার-পাঁচটি বোট নিয়ে চরে নেমে গুলি চালায়। পরবর্তীতে তারা আমাদের বাজারে ঢুকে ফাঁকা গুলি ছোড়ে।
পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নূরুজ্জামান বলেন, মির্জাচরের তিন-চারটি স্পিডবোট বালু উত্তোলনের সময় সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মহড়া দেয়। এই বালুমহলের সঙ্গে উপজেলা বিএনপির অনেক নেতা-কর্মী জড়িত। ফসলি জমি, স্কুল ও মসজিদ বিলীন হয়ে যাচ্ছে। আমরা এর প্রতিকার চাই।
এ বিষয় এ সদ্য নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান কঠিন হুশিয়ারী দিয়েছেন বলেছেন ড্রেজার সন্ত্রাসীদের কোন ছাড় নই।
এ বিষয় এ নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান আমরা খবর পাওয়ার সাথে সাথে ঐ এলাকায় গিয়েছি সন্ত্রাসীরা ড্রেজার নিয়ে পালিয়ে গেছে। পুলিশ টহলরত আছে।