নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলাম এর সাথে হোসেনপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, বিভিন্ন দপ্তরের সমস্যা গুলি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করার চেষ্টা করব। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হোসেনপুর হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০/১৫০ শয্যা রূপান্তরিত করার ব্যবস্থা করা হবে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে। হোসেনপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনারা সঠিক নিয়মে কাজ করবেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

