ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বস্তা বন্দি শিশুর মৃতদেহ উদ্ধার

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
২৬.০২.২০২৬
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বাদুড়গাছা গ্রাম থেকে নিখোঁজের একদিন পর তাবাসসুম নামের সাড়ে চার বছর বয়সি এক শিশু কন্যার বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ওই গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শিশুটির পরিবার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে বসবাস করেন। পিতা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী এবং মাতা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকরি করেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকেল আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিক দিয়ে মাঠে যাওয়ার সময় একটি রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বস্তা খুলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কালিগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত শুরু করা হয়েছে।