মাওয়াজুর রহমান, ইবি প্রতিনিধি,
পবিত্র মাহে রমজানের সৌহার্দ্য-সম্প্রীতি রক্ষায় ক্যাম্পাসে ইফতার মাহফিলের আয়োজন করেছে গ্রীণ ভয়েজ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। এতে হরেক রকমের ফলমূল, ছোলা, মুড়ি ও শরবতসহ নানা খাবারের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) ক্যাম্পাসের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
এসময় সংগঠনটির সভাপতি মোঃ ইমতিয়াজ আহমেদ ইমনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস ইবি শাখার সাবেক সভাপতি এবং বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার আহ্বায়ক এসএম সুইট, মুখ্য সংগঠক গোলাম রাব্বানী, যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শ। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সংগঠনটির সভাপতি মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেন, পবিত্র রমজান মাসে সকলকে একত্রিত করে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের সবার উচিৎ রমজানের পবিত্রতা রক্ষা করা, এই মাস থেকে শিক্ষা নিয়ে আগামীর দিনগুলো পরিচালনা করা । গ্রীন ভয়েস, ইবি শাখার ইফতার মাহফিলে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ।
মাওয়াজুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
তারিখ: ২৬-২-২৬

