ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে বিদেশে যেতে চাওয়া শুভকে ছুরিকাঘাতে হত্যা

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের হোসেনপুরে ঘরের চালে ঢিলমারাকে কেন্দ্র করে ধারালো ছুরিকাঘাতে সৌদি আরবে যেতে চাওয়া যুবককে হত্যায় অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১ ঘটিকায় উপজেলার দক্ষিণ গোবিন্দপুর (বলিয়ার চর) এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার শুভ (২২) সৌদি প্রবাসী সাদিকুল ইসলামের ছেলে। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি ঘটিয়েছে একই এলাকার নুরু মিয়ার ছেলে রিয়াদ (২২), আব্দুস সালামের ছেলে নাঈম (১৮), তাইজুল ইসলামের ছেলে (সাকিবুল (১৯) ও তাদের পরিবারের নারী-পুরুষ এ ঘটনায় সম্পৃক্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার তারাবির নামাজের পর শুভদের বাড়ির ঘরের চালে ঢিলমারে হত্যাকারীরা। বাড়ির লোকজন ঢিলমারার বিষয়টি টের পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে ঝগড়ায় লিপ্ত হয়। নিহত শুভ তারাবির নামাজ আদায় করে শুয়ে পড়েছিল। ঝগড়া বিবাদের আওয়াজ শুনে এগিয়ে গেলে প্রতিপক্ষের, রিয়াদ, নাঈম, সাকিবুল শুভর উপর অতর্কিত আক্রমণ চালায় এক পর্যায়ে তাদের কাছে থাকা ধারালো সুইজ গিয়ারের চাকু দিয়ে গলায় আঘাত করলে শুভ গুরুতর আহত হয়। ঘটনার পরপর গুরুতর অবস্থায় শুভকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হত্যাকারীদের বাড়িঘরে গিয়ে দেখা যায় ঘরে তালা দিয়ে তারা পালিয়ে গিয়েছে। বলিয়ার চর এলাকার আবুল কালাম জানান, শুভ খুব ভালো ছেলে ছিল, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বিনা দোষে ছেলেটিকে হত্যা করেছে। এলাকাবাসীর পক্ষ থেকে খনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নিহত শুভর পিতা সৌদি প্রবাসীএ সাদিকুল ইসলাম ভিডিও কলে ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। শুভর মা নার্গিস আক্তার ছেলের শোকে কান্নায় বারবার মোর্চা যাওয়া অবস্থায় সাংবাদিকদের বলেন, আমার ছেলেকে রিয়াদ, নাঈম, সাকিবুল এবং তাদের পরিবারের লোকজন হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। হোসেনপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) লিমন বোস জানান, নিহত শুভর লাশ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, পোস্টমর্টেমের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে গিয়েছে। তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।