ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান সেনা জোনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ:

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান সেনা জোনের উদ্যোগে গরীব, অসহায় পরিবার ও এতিমখানার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদর সেনা জোন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন সেনা জোনের উপ অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান।
এসময় সদর জোনের স্টাফ অফিসার মেজর রবিউল ইসলাম, বিভিন্ন মসজিদ ও এতিখানার দায়িত্বপ্রাপ্ত ইমাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন এলাকার গরীব ও অসহায় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বান্দরবান সদর জোনের আওতাধীন বিভিন্ন এলাকার ৫ শত পরিবার ও মাদ্রাসা-এতিমখানার দায়িত্বপ্রাপ্তদের মাঝে চাউল, ডাল, মুড়ি, ছোলা, চিনি, তেল, খেজুরসহ বিভিন্ন ইফতার সামগ্রী প্রদান করা হয়।

ওসমান গনি
বান্দরবান প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারী ২০২৬ইং