ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভুজপুরে চাঁদা দাবির অভিযোগে হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা এলাকায় এক ইটভাটা মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী ব্যবসায়ী মো. শফিউল আলম এ মামলা করেন।

মামলায় হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, তার সহযোগী আলাউদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ ফেব্রুয়ারি সকালে অভিযুক্তরা শফিউল আলমের মালিকানাধীন এন এস ব্রিকফিল্ডে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চার দিনের সময় বেঁধে দেন। পরবর্তীতে ১৫ ফেব্রুয়ারি বিকেলে তারা আবারও সেখানে উপস্থিত হয়ে একই অঙ্কের টাকা দাবি করেন।

অভিযোগে বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা শফিউল আলমকে শার্টের কলার ধরে টানাহেঁচড়া ও মারধর করেন। এ সময় ব্রিকফিল্ডের ইঞ্জিন ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মো. ওসমান গনি জানান, আদালত মামলাটি গ্রহণ করে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে কে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।