ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় রেজিস্ট্রেশন ছাড়াই ‘আলিফ উন্নয়ন’ সমিতির নামে চলছে রমরমা ব্যবসা দিশেহারা গ্রাহকরা

admin
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

এস এম নুর ইসলাম

খুলনার রূপসা পুরাতন রেল স্টেশন সংলগ্ন এলাকাগুলোতে সরকারি কোনো অনুমোদন বা রেজিস্ট্রেশন ছাড়াই ‘আলিফ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি’ (AUBSS) নামক একটি প্রতিষ্ঠান অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে সদস্য ভর্তির নামে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা।
অভিযোগের ভিত্তিতে
অনুসন্ধানে জানা যায়, রূপসার বাগমারা, তালিমপুর, রহিমনগর, রামনগর, জয়পুর, নেকলাপুর, পূর্ব রূপসা এবং রূপসা বাজার এলাকায় এই সমিতির অধিক মুনাফা ও নানা প্রলোভন দেখিয়ে এলাকার নিরীহ ও নিম্নবিত্ত মানুষদের সদস্য বানিয়ে বড় অংকের টাকা সংগ্রহ করছে তারা। অথচ সমবায় আইনের তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে তাদের এই কার্যক্রম চলছে।
উপজেলা সমবায় অফিসের বক্তব্য
এ বিষয়ে রূপসা উপজেলা সমবায় কার্যালয়ে যোগাযোগ করা হলে তো তিনি বলেন আলিফ উন্নয়ন সমিতির নামে কোন রেজিস্ট্রেশন নাই নিশ্চিত করে যে, ‘আলিফ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি’ নামে কোনো প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নাই এটা ভুয়া প্রতিষ্ঠান । আইনগত কোনো ভিত্তি তাদের নথিতে নেই। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অবৈধভাবে তাদের আর্থিক লেনদেন ও কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে
ভুক্তভোগী ও এলাকাবাসীর উদ্বেগে
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়া এই সমিতির মাধ্যমে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা আত্মসাৎ হওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এর আগেও অনেক নামসর্বস্ব সমিতি এভাবে টাকা নিয়ে উধাও হওয়ার নজির রয়েছে। ফলে জনমনে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
অবৈধ এই সমিতির কার্যক্রম অবিলম্বে বন্ধ করার জন্য ভুক্তভোগী এলাকাবাসী রূপসা উপজেলা সমবায় কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। রেজিস্ট্রেশনবিহীন এই সমিতির প্রতারণা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ।