ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি শুরু, আবেদন শেষ ৩ মার্চ

admin
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড পরিচালিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমে নতুন ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। “দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হবে।
জানা গেছে, এপ্রিল থেকে জুন ২০২৬ পর্যন্ত মোট ৩ মাস (০১ এপ্রিল–৩০ জুন) মেয়াদি এই কোর্সে দৈনিক ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টার প্রশিক্ষণ প্রদান করা হবে। দেশের ৬৪ জেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার লক্ষ্য তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
আবেদনের শেষ সময় ৩ মার্চ ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ মার্চ এবং মৌখিক পরীক্ষা ৭ মার্চ ২০২৬। যোগ্য আবেদনকারী ও পরীক্ষায় উত্তীর্ণদের পরীক্ষার সময়সূচি ও ফলাফল এসএমএসের মাধ্যমে জানানো হবে।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের জন্য দৈনিক সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তার ব্যবস্থা থাকবে। এছাড়া প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হবে। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সনদপত্র প্রদান করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আগ্রহী শিক্ষিত বেকার যুবকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ‼️ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি‼️
(এপ্রিল’২০২৬ – জুন’২০২৬)

দৈনিক ৮ ঘন্টা হারে মোট ৬০০ ঘন্টার প্রশিক্ষণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড কর্তৃক পরিচালিত

“দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায়

৩ মাস (০১ এপ্রিল’২০২৬ – ৩০-জুন’২০২৬) মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আবেদনের শেষ তারিখঃ ০৩-০৩-২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।

আবেদনের লিংকঃ
https://e-laeltd.com/64-student-reg-jubo

লিখিত পরীক্ষা: ০৬-০৩-২০২৬
মৌখিক পরীক্ষা: ০৭-০৩-২০২৬

যোগ্য আবেদনকারী ও পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষার সময়সূচি ও ফলাফল এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তার সুব্যবস্থা রয়েছে।

এছাড়া দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।

ধন্যবাদ।