ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে আবু তাহের মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দেড় হাজার দুস্থ পেল ইফতার সামগ্রী

admin
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জে আবু তাহের মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে দেড় হাজার দুস্থ ও অসহায় মানুষ পেল ইফতার সামগ্রী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকালে শহরের তারাপাশা বয়লা এলাকায় কিশোরগঞ্জ পৌরসভার সাবেক প্রয়াত মেয়র আবু তাহের মিয়ার বাসভবন চত্বরে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে যাচাইবাচাই করে অপেক্ষাকৃত দুস্থ লোকদের নির্বাচন করে পূর্বেই তাদের হাতে কার্ড পৌছে দেয়া হয়।

এ উপলক্ষ্যে আবু তাহের মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রয়াত মেয়রের পুত্র খাইরুল বাসার মামুন বলেছেন, আমার পিতা জীবিত থাকাকালীন সময়ে প্রতিবছর তিনি রমজান মাসে দুস্থ্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতেন। আমরা তাঁর অবদানের ধারাবাহিকতা রক্ষা করছি মাত্র। আর এ কার্যক্রম ভবিষ্যতে অব্যহৃত রাখবো। এসময় পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন, প্রয়াত মেয়রের অপর পুত্র ওবায়দুল্লাহ মাহমুদ রাফাত, ভাতিজা মাহবুব হাসান,মেয়ের জামাই বাকের সরকার বাবর, ও কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক হিমেল মাহমুদ প্রমূখ।