ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গার সীমান্তে বিজিবির অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

admin
মার্চ ২, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। ছবি বাংলাদেশ
ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। চরবাগডাঙ্গা ও বাখের আলী বিওপি সদস্যরা সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাগডাঙ্গা ও সুন্দরপুর ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত গরুর মূল্য ২২ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চরবাগডাঙ্গা বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ৮টি এবং বাখেরআলী বিওপি চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ২টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।

জব্দকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

আগামীকাল বেনাপোলে-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
আগামীকাল বেনাপোলে-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

প্রসঙ্গত, গত মাসে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩৩টি গরু ও ২টি মহিষ সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়।

৫৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।