নিজস্ব প্রতিনিধি :
খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ে জনাকীর্ণ মাকেটের মধ্যে গুলি ও কুপিয়ে মাসুম বিল্লাহ্ নামের একজন শ্রমিক নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত ৪ মার্চ (বুধবার) রাত সোয়া ৯টার দিকে এঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ্ রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ও রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি। তিনি রূপসা উপজেলার বাগমারার মৃত মিনহাজ উদ্দিনের ছেলে। ঈদের কেনাকাটা করতে তিনি মার্কেটে এসেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয়রা অস্ত্রসহ আশোক ঘোষ এক যুবককে ধরে পুলিশে সোর্পদ করেছে বলে জানা গেছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবিরুল ইসলাম ও কেএমপি’র এডিসি তাজুল ইসলাম ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।
ফিলিং মিশনে সাতজন ছিল। টাকার বিনিময় এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছেন।

