ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে মোবাইল কোর্টের অভিযানে মাদক সেবন ও বিক্রি দায়ে ৪ জনের কারাদণ্ড

admin
মার্চ ৫, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
০৫.০৩.২০২৬
ঝিনাইদহ কালিগন্জ পৌর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে মাদক সেবন ও বিক্রয়ের দায়ে ৪জন কে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একই সঙ্গে জব্দকৃত আলামত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে জব্দকৃত মাদক দ্রব্য (গাজা) আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৪টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি মোট ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।

তিনি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেন। ওই অভিযানে ২টি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় সরকার আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।