নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর লালবাগে সাংবাদিক, রাজনীতিবিদ ও প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতি
রমজান শেষে নির্বাচন সামনে—সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান
জাহিদুল আলম
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক এলায়েন্স (বিজিএ)-এর উদ্যোগে রাজধানীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর লালবাগ কেল্লার সামনে অবস্থিত ওয়াটার গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য আলহাজ হামিদুর রহমান হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বাংলাদেশ সাংবাদিক এলায়েন্সের সভাপতি কাজী আব্দুস সামাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন।
সাংবাদিকরা সমাজের দর্পণ
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। দেশের উন্নয়ন, জনস্বার্থ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, “রমজান শেষে সিটি কর্পোরেশনের নির্বাচন সামনে রয়েছে। নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংবাদিকদের সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
গণমাধ্যম দেশের বাস্তবতা তুলে ধরে এ সময় মিডিয়া পার্টনার বর্তমান সময়ের বাংলাদেশ প্রশংসা করে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়া প্রত্যায় ব্যক্ত করেন অনুষ্ঠান শেষে দৈনিক সকালের সময় স্টাফ রিপোর্টার জাহিদুল আলম প্রধান অতিথির কাছে দৈনিক সকালের সময়ের কলম উপহার দেন অতিথি আলহাজ হামিদুর রহমান হামিদ বলেন, সাংবাদিকরা দেশের বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরেন। সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের ধারাকে সামনে আনতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, “দেশ ও জনগণের কল্যাণে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করলে সমাজ আরও এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পাশাপাশি সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা ও নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠান আয়োজনকারী গন ছিলেন
বাংলাদেশ সাংবাদিক এলায়েন্সের নতুন কমিটি (২০২৫–২০২৮)
গত ২২ জানুয়ারি ২০২৫ রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সাংবাদিক এলায়েন্সের (২০২৫–২০২৮) নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
সভাপতি: কাজী আব্দুস সামাদ
সিনিয়র সহ-সভাপতি: মাসুদ রানান
সহ-সভাপতি: শফিকুর রহমান, হাফিজুর রহমান
সাধারণ সম্পাদক: মোহাম্মদ আলমগীর হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক: উজ্জ্বল মোল্লা
অর্থ সম্পাদক: আসাদুজ্জামান রনজু
সাংগঠনিক সম্পাদক: এম. হাফিজ
সহ সাংগঠনিক: সম্পাদক মোহাম্মদ জাহিদুল আলম
দপ্তর সম্পাদক: এম এইচ মুন্না
সহ-দপ্তর সম্পাদক: মোর্শেদ মারুফ
নারী বিষয়ক সম্পাদক: নাহিদা আক্তার পপি
প্রচার ও প্রকাশনা সম্পাদক: পপি শাহ মহিউদ্দিন শাহিন
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শওকত আকবর রতন
আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মো. ওয়াহিদুর নবী বিপ্লব
কল্যাণ সম্পাদক: মো. মামুন শাহরিয়ার
প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক: আবু আব্দুল্লাহ রোহিত
নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন মোহাম্মদ ফারুক হোসেন, আসাদুজ্জামান আসাদ, রিমা সরদার, আলমগীর হোসেন, শাহ আলম সাগর, মো. আব্দুস সবুর (রবিন), মো. সোহেল রানা, মো. শহিদুল ইসলাম ও মো. সোহেল রহমান।

