নিজস্ব প্রতিবেদক:
“হোসেনপুরে অসুস্থ সাংবাদিকের চিকিৎসা উদ্যোগে চাঁদা দাবির অভিযোগ এক সাংবাদিকের বিরুদ্ধে” এই শিরোনামে বুধবার (৩০ জুলাই) দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকায় মিথ্যা অসত্য ও বানোয়াট সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক শাহজাহান সাজু। ভুয়া তথ্যের ভিত্তিতে মোটা অংকের টাকার বিনিময়ে গাজীপুরের সারোয়ার উদ্দিন ভূঁইয়া নামের এক সাংবাদিক দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকায় প্রকাশিত সংবাদে যাহা উল্লেখ করা হয়:
একজন সিনিয়র সাংবাদিক কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রতি সপ্তাহে দু’বার ডায়ালাইসিস করাচ্ছেন। মানবিক দিক বিবেচনায় তাঁর সহকর্মীরা চিকিৎসা ব্যয় মেটাতে বিভিন্ন স্থানে সহায়তা সংগ্রহে এগিয়ে এলেও হোসেনপুর উপজেলায় সেই উদ্যোগে বাধার মুখে পড়েছেন তারা।
ঘটনার বিবরণে জানা যায়, দুই সাংবাদিক হোসেনপুরে গিয়ে ওই সিনিয়র সাংবাদিকের চিকিৎসার জন্য সাহায্য চাচ্ছিলেন স্থানীয়দের কাছে। কিন্তু এ সময় নিজেকে স্থানীয় সাংবাদিক পরিচয় দেওয়া শাহজাহান সাজু নামের এক ব্যক্তি তাদের কার্যক্রমে বাধা দেন। অভিযুক্ত শাহজাহান সাজু দাবি করেন, তাঁর অনুমতি ছাড়া এলাকায় সাহায্য সংগ্রহ করা যাবে না—এবং প্রকাশ্যেই অর্থ দাবি করেন।
পূর্বেও অর্থ আদায়ের অভিযোগ
এই প্রথম নয়, স্থানীয় সূত্র জানিয়েছে, শাহজাহান সাজু দীর্ঘদিন ধরেই হোসেনপুর উপজেলা সমাজসেবা অফিসের সঙ্গে নিজের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছেন। অভিযোগ রয়েছে, সমাজসেবা অফিস থেকে ‘ভাতা’ বা অন্যান্য মানবিক সহায়তা পাইয়ে দেওয়ার নামে অসহায় মানুষদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন তিনি।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “ওই মানুষটা অনেক বছর ধরেই সমাজসেবা অফিসের নাম করে মানুষ ঠকাচ্ছে। এবার সাংবাদিকদের মানবিক কাজেও বাধা দিল।” এ ব্যাপারে সাংবাদিক শাহজাহান সাজু তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন কোন সাংবাদিক চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চাইতে এসেছিল এটাও আমার জানা নেই, আমি গত এক মাসের মধ্যে হোসেনপুর পৌর শহরের কোন স্থান কিংবা উপজেলা পরিষদ গেইটেও প্রবেশ করি নাই। চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাওয়া এমন কোন সাংবাদিক বা ব্যক্তির সাথে আমার কোন সাক্ষাৎ হয়নি এবং মোবাইল ফোনেও কখনো কোন কথা হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ প্রকাশ করার ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আর্থিক সহযোগিতা চাওয়া সাংবাদিক ও উপজেলা সমাজসেবা অফিসের কোন অসঙ্গতির সাথে আমি জড়িত এমন বিষয়ে ছবি ও ভিডিও যদি থাকে সাংবাদিক সারোয়ার উদ্দিন ভূঁইয়ার কাছে প্রকাশ করার দাবি জানাচ্ছি। সাংবাদিক শাজাহান সাজু চ্যালেঞ্জ জুড়ে দিয়ে আরো বলেন, আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের কোন দালিলিক প্রমাণ ছাড়া কেউ এ ব্যাপারে কর্ণপাত না করার অনুরোধ জানিয়েছেন।

