ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক: সাধারণ সম্পাদক পল্লব

admin
এপ্রিল ১৯, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শফিকুল ইসলাম শফিক এবং সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন পল্লব নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) শহরের ষ্টেশন রোড সংগঠন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৩টায়। ভোটে সভাপতি শফিকুল ইসলাম শফিক ১৮ ভোট এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্লব পেয়েছেন ১৩ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে ১৪ ভোট পেয়ে লতিফুল আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ পদে ১৭ ভোট পেয়ে মামুনুর রশিদ মামুন নির্বাচিত হয়েছেন। এদিকে যুগ্ম সম্পাদক পদে কামরুল হাসান কমল, প্রদর্শনী সম্পাদক আল-আমিন ও নির্বাহী সদস্য সাবু ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ২৭ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনার সময় বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক বিএনপি মিডিয়া সেলের সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। নির্বাচন চলাকালীন ভোট পর্যবেক্ষণ করতে আসেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন আব্দুস সালাম ও সদস্য ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ।