ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

admin
এপ্রিল ১৫, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ইমরান প্রধান,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং দেশবাসীর জন্য বিশেষ দোয়া মাহফিল।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬), বাংলা নববর্ষ ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তাজনিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ আঃ গাফফার প্রধান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম রেজা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তাজনিন বলেন, “একটি সুসংগঠিত সাংবাদিক সংগঠন সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকরা প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে সাংবাদিকরা।”

সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, “ঘোড়াঘাট প্রেস ক্লাব অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও ইতিবাচক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম এবং
৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাজ্জাত হোসেন।