মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য বজায় রাখার লক্ষ্যে ‘রিপোর্টার্স ইউনিটি, বাঘাইছড়ি’ (RUB) নামে একটি নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে বাঘাইছড়ি রেস্ট হাউজের অভ্যর্থনা কক্ষে অনুষ্ঠিত এক জরুরি আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও নির্বাচনের মাধ্যমে ৭ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মোঃ হাসান আলী (বাংলাদেশ সময়, বাংলা এফএম) সভাপতি এবং মোঃ ইমরান হোসেন (দৈনিক বর্তমান বাংলা, দৈনিক সকালবেলা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা:
১/ সভাপতি মোঃ হাসান আলী বাংলাদেশ সময়, বাংলা এফএম
২/ সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন – দৈনিক বর্তমান বাংলা, দৈনিক সকালবেলা
৩/সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান – দৈনিক দেশের পত্র
৪/অর্থ সম্পাদক রোবায়েত হোসেন – সংবাদ প্রতিদিন
৫/দপ্তর সম্পাদক নোমাইনুল ইসলাম – দৈনিক আজকের বাংলা
৬/কার্যনির্বাহী সদস্য মোঃ রাকিব হোসেন – মর্নিং পোস্ট
৭/কার্যনির্বাহী সদস্য মোঃ খোরশেদ আলম – জনতার খবর
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, তথ্য পরিবেশনে নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই ইউনিটি কাজ করবে। দেশের প্রচলিত আইন ও নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী এই সংগঠন পরিচালিত হবে।
নবগঠিত কমিটির সদস্যগণ আইনানুগ ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাঘাইছড়ির সাংবাদিক অঙ্গনের এই নতুন যাত্রাকে স্থানীয় সচেতন মহল ও সুধী সমাজ সাধুবাদ জানিয়েছেন।

