ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর ইউনিয়নের পাচঁপুকুরিয়া হালদা নদীর তীরে জুয়ার আসরে পুলিশের হামলা ২টি বাইক জদ্ধ।
৭ মার্চ শনিবার বিকেলে ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর ইউনিয়নের পাচঁপুকুরিয়া হালদা নদীর পূর্ব পাশে নাছির মোহাম্মদ তালুকদার ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে ২টি বাইক জদ্ধ করে থানায় নিয়ে যায়। জুয়ারিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় জুয়ার আসর বসাই লক্ষ লক্ষ টাকা আয় হয়।আবার অনেকই টাকা হারিয়ে পথে বসে। ফটিকছড়ি থানার উপ পুলিশ পরিদর্শক শেখ মোঃ ইয়াসিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছলে জুয়ারিরা পালিয়ে যায় তাদের ব্যবহারিত ২টি বাইক জদ্ধ করে থানায় নিয়ে যায়।
জুয়ার ব্যপারে জানতে চাইলে পুলিশ উপপরিদর্শক (এসআই) শেখ মোঃ ইয়াসিন বলেন জুয়ারিদের ব্যপারে জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি আরও বলেন কেউ যদি তাদের জন্য তদবির করে তাদের ও ছাড় দেওয়া হবে না।

