ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে বাড়িঘরে হামলা, চুরি ও মারামারির মামলার প্রধান আসামি কারাগারে

admin
মার্চ ৯, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা ভাঙচুর, চুরি ও মারামারি মামলার প্রধান আসামি মোঃ খায়রুল (৩৫) কারাগারে। গত ২৬ ফেব্রুয়ারি পোল্যান্ড প্রবাসী আসাদুজ্জামান কিরণ ও তার পরিবারের সদস্যদের সাথে জমির সীমানা সংক্রান্ত বিরোধীদের জেরে প্রতিপক্ষের খাইরুল-নজরুল গংদের সাথে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এ সময় খাইরুলের হুকুমে মামলার অন্যান্য আসামিরা প্রবাসীর বাড়িঘরে হামলা, ভাঙচুর, মারামারি করে বৃদ্ধাকে গুরুতর আহত করে, চুরি ও ক্ষতি সাধন করে খায়রুল ও তার সহযোগিতা। এ ঘটনায় গত (৫ মার্চ) প্রবাসী বড় বোন আনুরা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অনেককে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-৭ ধারা-৪৪৭/৪৪৮/১১৪/৩০৭/৩২৬/৩২৩/৩৮০/৪২৭/৫০৬। সোমবার (৯ মার্চ) কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (৩) এ আত্মসমর্পণ করলে খাইরুল কে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক। মামলার ১ নং আসামি খাইরুলকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে
বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী হারিস উদ্দিন ভূঁইয়া দুদু
জানান, ৩২৬ এর অপরাধ থাকায় তাকে কারাগারে প্রেরণ করে ও অন্যান্য আসামিদের জামিন মঞ্জুর করে বিচারক।