ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে হাদি পরিবারের নিরাপত্তা কামনা করছি-মাসুমা হাদি

admin
মার্চ ৯, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটিতে সোমবার( ৯ মার্চ) সকালে নলছিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে হাদি হত্যার বিচারের ব্যাপারে সর্বাত্বক সহায়তা কামনা করেন এবং শহিদ ওসমান বিন হাদির পরিবারের সকল সদস্যদের সর্ব প্রকার নিরাপত্তার দাবি জানান শরীফ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন,
আপনারা অবগত আছেন যে, আমার ছোট ভাই, ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি গত ১২/১২/২০২৫ ইং তারিখ দুপুর ২:২০ মিনিটে বিজয় নগর কালবার্ড রোডে জুমার নামাজ শেষে রিক্সা যোগে নির্দিষ্ট গন্তব্যে যাবার পথে ঘাতকদের দ্বারা মাথায় গুলিবিদ্ধ হন এবং ১৮ই ডিসেম্বর রাত ৯:১৫ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন।

অত্যন্ত দুঃখের বিষয় হলো ডিসেম্বরের ১২ তারিখ আমার ভাই গুলিবিদ্ধ হন, আজ ৮৭ দিন পার হলেও আজ অব্দি সরকারের তদন্তকারী সংস্থা আদালতে গ্রহনযোগ্য চার্জশীট দিতে ব্যর্থ হয়েছেন।

আরো আশ্চর্য বিষয় হলো গত ১২ ডিসেম্বর ২০২৫ দুপুর ২:২০ মি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে শুটার ফয়সার ও সহযোগী আলমগীর প্রকাশ্য দিবালোকে গুলি করে কিভাবে ভারতে পালিয়ে যায়। তা রহস্যজনক ভাবে আজ পর্যন্ত অস্পস্ট।

আপনারা নিশ্চই সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে, গতকাল ০৮/০৩/২০২৬ ইং তারিখ শুটার ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার হয়েছেন।

সরকারের কাছে আমার দাবি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে, বন্দি বিনিময় চুক্তি রয়েছে তার মাধ্যমে অতি দ্রুত আসামীদের বাংলাদেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনের মাধ্যমে এই হত্যার পিছনে নির্দেশ দাতা, অর্থের যোগান দাতা, শুটারকে ভারতে পালিয়ে যেতে সহায়তা কারীসহ সকল দোষীদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে। শুটার ফয়সাল করিম এবং সহযোগী আলমগীর সহ ঘটনার সাথে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করতে হবে।

সরকারের কাছে আমার জোর দাবি জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কার্য সম্পন্ন করে চার্জশীট দাখিল করতে হবে।

আরও উল্লেখ্য থাকে যে, পূনরায় যদি কোন দায় সাড়া চার্জশীট দেওয়ার অপচেষ্টা করা হয়। তবে তা পরিবার এবং বাংলাদেশ পন্থী জনগন প্রত্যাখ্যান করবে।

বিচার কার্য নিয়ে যদি কোন ধরনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশ পন্থি ওসমান প্রিয় সকল শ্রেণী পেশার জনগণকে সাথে নিয়ে সময় উপযোগী যেকোন কর্মসূচীর মাধ্যমে তা রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ

সর্বশেষে আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে বিনীত ভাবে বলতে চাই, ভাই হারানোর যে যন্ত্রনা সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারেন। কারন আমাদের মত আপনিও ভাই হারানোর যন্ত্রনা বয়ে বেড়াচ্ছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন শরীফ ওসমান বিন হাদির ভগ্নিপতি মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না,সাধারন সম্পাদক সাইদুল কবির রানা, মুফতি হানযালা নোমানী,স্বেচ্ছাসেবক শাহাদাত আলম ফকির, সাথি আক্তার প্রমুখ।