ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাস্ট্রিয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল বশর মাস্টারের দাফন সম্পন্ন

admin
মার্চ ৯, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক মাস্টার মোঃ আবুল বশরের দাফন সম্পন্ন।

৯ মার্চ সোমবার বিকেল ২টায় লেলাং ইউনিয়নের দক্ষিণ গোপাল ঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়।
নামাযের আগে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম তত্ত্বাবধানে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রধান করা হয়। এই সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক চৌধুরী সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। মরহুমের স্মৃতি চারণ করেন নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, বর্তমান প্রধান শিক্ষক মোঃ এমরান, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সোলাইমান আকাশ, ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি মোঃ মুরশেদ মুন্না, মরহুমের সাবেক ছাত্র বন্ধু বন্ধ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন আবুল বশর মাস্টার ইন্তেকালে জাতি হারাল শ্রেষ্ঠ ও সূর্য সন্তান, জাতির দর্পণ বিবেক আদর্শ শিক্ষক। তারঁ ইন্তেকাল জাতির যে অপুরনিয় ক্ষতি হয়েছে তা কখনো পুরণ হবে না। নামাযের মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।