মোঃ আমির হোসেন সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বিভিন্ন স্থানে পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি নামে একটি মানবিক ও স্বেচ্ছাসেবক সংগঠন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৯ রমজান সোমবার (৯ মার্চ /২৬) খ্রী. পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার পরিবেশন করেছে,।পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের মদনপুর, লাঙ্গলবন্দ ও মোগরাপাড়া চৌরাস্তায় পথশিশু, শ্রমজীবী মানুষ ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে শতাধিক মানুষের হাতে ইফতার পৌঁছে দেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজান মাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এই ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তারা ।
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পথশিশু ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। এই রকম সামাজিক মানবিক বাস্তব জীবন মুখী কাজ চলমান রাখা স্থানীয় বিত্তবান ব্যক্তিবর্গের একান্ত প্রয়োজন ও সুচিন্তা ধারণ বাহন করা উচিত।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাসজুড়ে বিভিন্ন স্থানে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি চেয়ারম্যান সহ অন্যান্য উদ্যোক্তারা।

