ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পেলাগাজিতে ৬ জন নিহত

admin
মার্চ ৯, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনা দিন দিন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েক বছরে একের পর এক দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারালেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা এখনো দৃশ্যমান হয়নি।

৯ মার্চ সোমবার ইফতারের আগে পেলাগাজি দিঘি এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৬ জন সনাতনী (হিন্দু ধর্মাবলম্বী) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তারা বৌভাত অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়দের মতে, নাজিরহাট থেকে মানিকছড়ি পর্যন্ত প্রায় ২০ থেকে ৩০ কিলোমিটার সড়কজুড়ে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। কখনো আত্মীয়-স্বজন, কখনো বন্ধু বা এলাকার তরুণদের প্রাণ হারাতে হচ্ছে এসব দুর্ঘটনায়।

এলাকাবাসীর দাবি, খাগড়াছড়ি মহাসড়কের এই অংশে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জরুরি ভিত্তিতে ডিভাইডার স্থাপন করা প্রয়োজন। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম চালু করারও দাবি জানান তারা।

স্থানীয়দের অভিযোগ, মাঝে মাঝে হাইওয়ে পুলিশ চেকপোস্ট বসালেও তা মূলত লোকাল ড্রাইভার ও মোটরসাইকেল চালকদের তল্লাশি বা হয়রানিতেই সীমাবদ্ধ থাকে। দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান কোনো কার্যক্রম খুব কমই দেখা যায়।
এলাকাবাসী মনে করেন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। তাদের প্রত্যাশা—আর কোনো প্রাণহানি নয়, নিরাপদ হোক ফটিকছড়ির সড়ক, আর রক্তাক্ত না হোক এ ফটিকছড়ি সড়ক।