ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া সান্তাহারে অবৈধভাবে পাটক্রয় কেন্দ্রের জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

admin
মার্চ ১১, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে অবৈধভাবে পাটক্রয় কেন্দ্রের জমির মাটি কাটার দায়ে হাসান আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলার সান্তাহার ইউনিয়নের দড়িয়াপুর মৌজায় বাংলাদেশ জুট করপোরেশন (বিজেসি) আওতাধীন পাট ক্রয় কেন্দ্রের জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এ রায় প্রদান করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা প্রদান করেন।