ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিস্ফোরক মামলায় কিশোরগঞ্জের ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেফতার

admin
মার্চ ১১, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জ সদর উপজেলার ২ নং লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার, (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কাঁচারী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় এজাহারনামীয় আসামি আব্দুর রাজ্জাক। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক আইনের মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় তাকে গ্রেফতারের আধা ঘন্টার মধ্যে আদালতে পাঠানো হয়েছে।