মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:
রাপসায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গত ১১ মার্চ বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা রিকতার সভাপতিত্বে বক্তৃতা করেন- সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ , সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর এহতেশামুল হক, প্রকৌশলী শোভন সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বজলুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার উল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, উপজেলা আনসার কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, রূপসা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেন , রূপসা পল্লী বিদ্যুৎ এজিএম আ: হালিম খান, মুক্তিযুদ্ধ হাসান মাহমুদ সিদ্দিক, মোঃ তৈয়বুর রহমান, রূপসা জামায়াত ইসলামী আমির মাওলানা লবিবুল ইসলাম, টিএসবি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাফুর রহমান, ঘাটভোগ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, ছাত্র প্রতিনিধি ফাহাদ গাজী, অন্তু, প্রমুখ। দিবস দুটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

