ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রূপসার পূর্ব-রূপসা বাগমারা বাজারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin
মার্চ ১১, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার্স
​খুলনার রূপসা উপজেলার পূর্ব-রূপসা বাগমারা বাজারে ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ১১ জুন (বুধবার), ২১শে রমজান এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​মোঃ ওহিদুজ্জামান ওহিদ-এর পরিচালনায় এবং মোঃ নজমুল হুদা-এর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
​উপস্থিত অতিথিবৃন্দ:
​অনুষ্ঠানে উপস্থিত থেকে ইফতার মাহফিলের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন:
​আতাউর রহমান রুনু: সভাপতি, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল।
​বিপ্লব: সাধারণ সম্পাদক, রূপসা থানা স্বেচ্ছাসেবক দল।
​আমিরুল ইসলাম তারেক: ৩ নং নৈহাটি ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান সার্চ কমিটির সদস্য এবং আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।মোঃ রসুল মোল্লা রূপসা থানা শ্রমিক দল নেতা
​মোঃ গোলাম রব্বানী: ৩ নং নৈহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী।
​অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ: শের আলী রাজা মোল্লা, মোঃ রাকিব মোল্লা প্রমুখ।
​ব্যবসায়ী ও এলাকাবাসীর অংশগ্রহণ:
​ইফতার মাহফিলে বাগমারা বাজারের ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আরিফুল, মোঃ ইব্রাহিম, মোঃ মুজাহিদ, রাজিব, সালাম, হালিম, জয়নাল, সালমান, মিজান, আওয়াল, মহসীন এবং আসলামসহ আরও অনেকে।
​ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত সকলে সারিবদ্ধভাবে বসে দোয়া ও তওবা পাঠ করেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। বাগমারা বাজারের ব্যবসায়ীদের এই সুন্দর উদ্যোগকে স্থানীয় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।