ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হাসনাত আব্দুল্লাহর পর এবার ১৩৯ কার্টুন খেজুরের হিসাব দিলেন মাসুদ সাঈদী

admin
মার্চ ১৩, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

আল-আমিন হোসাইন;পিরোজপর প্রতিনিধি:

কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর পর এবার পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী অনুদানে পাওয়া খেজুরের হিসাব দিয়েছেন। পিরোজপুর জেলায় উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে সর্বমোট ১৩৯ কার্টুন খেজুর পেয়েছেন বলে জানান তিনি।

বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেইসবুক আইডিতে তিনি এক স্ট্যাটাস দিয়েছেন।
মাসুদ সাঈদী এমপির পোস্ট হুবহু তুলে ধরা হলো-
‘একটি বিষয় আপনাদের জানা প্রয়োজন, বাংলাদেশ সরকার কখনো কোনোদিন কাউকে খেজুর দেয়নি।
আলোচিত এই খেজুর বহুবছর ধরে (আমার জানামতে ৮০’র দশক থেকে) সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগনের জন্য উপহার হিসেবে আসে।

এরই ধারাবাহিকতায় এবারও সৌদি সরকারের King Salman Humanitarian Aid and Rilief Center বাংলাদেশে খেজুর পাঠিয়েছেন। দূর্যোগ মন্ত্রণালয়ের অধীন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে আমরা সর্বমোট ১৩৯ কার্টুন খেজুর পেয়েছি।

তারমধ্যে পিরোজপুর সদর উপজেলা ১৮ কার্টুন,
নাজিরপুর উপজেলা ২৪ কার্টুন, জিয়ানগর উপজেলা ১৪ কার্টুন পেয়েছি।

পিরোজপুরের সম্মানীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে আমি কথা বলেছি। বরাবরের মত উপজেলা প্রশাসন আমাদের ৩টি উপজেলার জন্য সর্বমোট বরাদ্দ ৫৬ কার্টুন খেজুর অসহায় ও দুঃস্থ মানুষ এবং মাদ্রাসা/ইয়াতিম খানায় বিতরণের জন্য তালিকা প্রস্তুত করছে।

খেজুর বিতরণে অতীতে আমাদের এলাকায় দূর্নীতি হয়েছে- এমন কোনো খবর আমার জানা নেই। তবুও নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিটি ওয়ার্ডে যথোপযুক্ত ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছে যাতে উপহার হিসেবে পাওয়া খেজুর পৌঁছে যায়- সে বিষয়ে নির্দেশনা দিয়েছি।

আল-আমিন হোসাইন
পিরোজপুর প্রতিনিধি।
০১৭১১৪৫৬৯১৭।