ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদকে ঘিরে জমে উঠেছে গাজীপুরের কাপড়ের মার্কেটগুলো

admin
মার্চ ১৩, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মাহাবুব হাসান

স্টাফ রিপোর্টার।

ঈদকে সামনে রেখে জমে উঠেছে সফিপুর, কালিয়াকৈর, গাজীপুরের চৌরাস্তা বিভিন্ন মার্কেট ও দোকানপাট। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠছে এলাকার বাজারগুলো। নতুন পোশাক, জুতা, প্রসাধনীসহ বিভিন্ন পণ্যের দোকানে
ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে বিক্রি আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি থাকে। পরিবার-পরিজনের জন্য নতুন পোশাক কিনতে মানুষজন ছুটে আসছেন বাজার ও চৌরাস্তার সফিপুর মার্কেটগুলোতে।

ক্রেতারা বলছেন, ঈদকে আনন্দমুখর করতে সাধ্যমতো কেনাকাটা করছেন তারা। শিশু-কিশোরদের পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে।

ব্যবসায়ীদের আশা, ঈদের আগের কয়েকদিনে বিক্রি আরও বাড়বে। তাই ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে অনেক দোকান গভীর রাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে।