ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

admin
মার্চ ১৩, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১৩.০৩.২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে সাড়ে সাত হাজার দরিদ্র-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে শহরের আরাপপুরে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ ও জোহান পরিবারের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ও বয়স্ক মানুষ খাদ্য সহায়তা নিতে আরাপপুর এলাকায় জড়ো হন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করেন তারা। আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি পরিবারের জন্য আট কেজি চাল, এক কেজি চিনি এবং আধা কেজি সেমাই প্রদান করা হয়।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।