মোঃ আবু কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নবীনগর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আয়োজন করা হয়।
নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেবজুল বাহারের সভাপতিত্বে এবং সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন:
কাজী ওয়াজেদ উল্লাহ জসিম, প্রধান শিক্ষক, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়।
গোলাম হোসেন খান টিটু, সহ-সভাপতি, উপজেলা বিএনপি।
আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি।
আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, জেলা কৃষক দল।
শুক্কুর খান, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি।
সাইফুল ইসলাম সেন্টু, সেক্রেটারি, হেফাজতে ইসলাম।
মোঃ মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি পদপ্রার্থী, নবীনগর বাজার ব্যবসায়ী সমিতি।
এছাড়াও পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব আলোচনায় বক্তারা নবীনগর উপজেলা প্রেসক্লাবের ভূমিকার প্রশংসা করে বলেন, “যেখানে ঘটনা, সেখানেই আমরা”—এই স্লোগানকে ধারণ করে ক্লাবটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় অগ্রণী ভূমিকা পালন করছে। তারা ক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সাংবাদিকদের দীর্ঘায়ু কামনা করেন। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও সাংবাদিক ও স্থানীয় সুধীজনদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহে রমজানের গুরুত্ব, আত্মশুদ্ধি এবং ভ্রাতৃত্ববোধের ওপর আলোকপাত করে দোয়া পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সদস্য ও নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি রফিকুল ইসলাম।

