ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার সাবেক এক প্রধান শিক্ষককে ও তার ছেলেকে মারধর করে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আবদুস সাত্তার (৭০) ভুজপুর থানায় একটি লিখত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায় আনুমানিক রাত ১০টা ৪৫ মিনিটে তিনি ও তাঁর ছেলে ভাড়ায় চালিত মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এ সময় ভুজপুর থানাধীন ১নং বাগানবাজার ইউনিয়নের আধারমনিক রাস্তার উত্তর মাথায় পৌছলে অভিযোগ মোঃ জসিম (৩৫) ও মোঃ মনির হোসেন (৩০) মোটরসাইকেল আটকিয়ে তাদের উপর হামলা চালায়। তারা কিল, ঘুষি, লাথি ও গাছের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করলে আবদুস সাত্তার আহত হন।
এ সময় তার কাছে থাকা গরু বিক্রি ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
হামলার সময় প্রাণ বাচাঁতে তারঁ ছেলে মোঃ ছফি উল্লাহ দৌড়েঁ গিয়ে আধার মানিক বাজারে স্হানীয় ইউপি সদস্য মোঃ আবুল কাশেমকে বিষয়টি জানান।
পরে কাশেম মেম্বার ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে তাদেরকে নিরাপদে বাড়ি পাঠিয়ে দেন। পরবর্তীতে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং আহতদের পাশ্ববর্তী রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেন।
বাগানবাজার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাশেম বলেন ঘটনার কথা শুনে আমি সেখানে গিয়েছিলাম।তবে গিয়ে কাউকে পাইনি। পরে তাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে বলেন এ ঘটনায় লিখত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়ার দাবি জানিয়েছেন।

