মোঃ আবদুল আউয়াল সরকার,
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (১৪ মার্চ ) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ইউসুফ মোল্লা টিপু নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও নিয়মিত দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক নির্ধারিত সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
ইউসুফ মোল্লা টিপু বলেন, মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। কুমিল্লা সিটি করপোরেশনের অর্পিত দায়িত্ব
আমি যথাযথভাবে পালন করব এবং কুমিল্লা নগরীর উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন কবর।
প্রসঙ্গত, ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার মানবিক সংগঠন ‘বিবেক’ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

