মোঃ ফাহিম, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে রাজধানীর কাফরুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৬ পূর্ব ওয়ার্ডের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সৃজনি সড়ক, ইব্রাহিমপুরে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার আয়োজন শুরু হয় বাদ আছর বিকাল ৫টায়। এতে ১৬ পূর্ব ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের অন্যতম কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের অন্যতম শুরা সদস্য মাওলানা শামসুল রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কাফরুল উত্তর থানার সভাপতি প্রফেসর নুরনবী।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল করিম বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই মাস আমাদেরকে নৈতিকতা, সহমর্মিতা ও ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ করে। তিনি সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় ইসলামের আদর্শ অনুসরণের পাশাপাশি মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক পরিচালনা করেন ১৬ পূর্ব ওয়ার্ডের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, রমজানের এই পবিত্র মাস মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক সংহতি জাগ্রত করে। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং সমাজে ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সেলিম খলিফা, সাইফুল ইসলাম সাজন, ডা. আব্দুল হালিম, ডা. মোফাজ্জল হোসেন, প্রফেসর কাফি, ডা. আলম, আলম খান, হারুন অর রশিদ, মহসিন করিম রুমেল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. কামরুজ্জামান, সাদ্দাম হোসেন, মেহেদী হাসান মনির, বেলায়াত হোসেন, মাহাবুবুর রহমান, সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

