ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার—প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

admin
এপ্রিল ১৯, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান,( বগুড়া) প্রতিনিধি:

মসলা ফসলের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে বগুড়ার শিবগঞ্জে কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ১৬৭ জন কৃষকের হাতে নগদ ৪৫০০ টাকাসহ কৃষি উপকরণ ও একটি করে বৃক্ষ তুলে দেন প্রতিমন্ত্রী। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রে বাংলাদেশ মসলা গবেষণা ইনস্টিটিউট (বিআরআই) কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। ধান গবেষনা ইন্সটিউটের পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষকদের অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করতে মসলাজাত ফসলের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। গবেষণালব্ধ উন্নত জাত ও প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দিতে পারলে কৃষক যেমন লাভবান হবে, তেমনি আমদানি নির্ভরতা কমিয়ে দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এসময় তিনি আরো বলেন, দেশের কৃষকদের ভাগ্যোন্নয়ন ও কৃষি খাতকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কৃষকের মুখে হাসি ফোটানোই দেশের টেকসই উন্নয়নের প্রধান সূচক। কর্মসূচিতে আরডিএ-বগুড়া এর মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, গবেষক, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী মসলা গবেষণা কেন্দ্রে বৃক্ষরোপণ করেন।