ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভুজপুর বাগান বাজারের জাহিদুল সিসিএন পলিটেকনিক ডিবেটিং সোসাইটির সভাপতি নির্বাচিত

admin
এপ্রিল ১৯, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

নূরুল আবছার নুরী ফটিকছড়ির প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানায়
১নং বাগানবাজার ইউনিয়নের মোহাম্মদপুর #গ্রামের সন্তান মোঃ জাহিদুল ইসলাম সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট ক্লাব ও সোসাইটি নির্বাচনে ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট (সভাপতি) পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত হওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় জাহিদুল ইসলাম সকল ভোটার, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যারা তাকে আস্থা রেখে সমর্থন দিয়েছেন এবং ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে যারা ভোট দেননি, তাদের প্রতিও তিনি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, সকলের সম্মিলিত সহযোগিতায় ডিবেটিং সোসাইটিকে সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের অন্যতম সেরা ক্লাবে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করবেন। পাশাপাশি আন্তঃপ্রতিষ্ঠান ও জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

জাহিদুল ইসলাম ক্লাবের জেনারেল সেক্রেটারি, ট্রেজারার এবং কার্যকরী সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন, যাতে সম্মিলিত প্রচেষ্টায় ডিবেটিং কার্যক্রমকে আরও গতিশীল করা যায়।