ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোঃ বদিউল আলম নামের এক মুসল্লীর মৃত্যু হয়েছে

admin
মার্চ ১৪, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ফটিকছড়ি পৌরসভার মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় এক মুসল্লীর মৃত্যু হয়েছে।

১৪ মার্চ শনিবার বিকেল ২ টায় ফটিকছড়ি পৌরসভা ৪ নং ওয়ার্ড মাহালিয়া টিলা (জোলা ভিটা)এলাকায় মোঃ বদিউল আলম (৭০) নামের এক মুসল্লী স্হানীয় মসজিদ থেকে জোহরের নামাজ শেষে পায়ে হেটেঁ বাড়ি ফেরার পথে দূর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান বদিউল আলম ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ড মাহালিয়া টিলা (জোলা ভিটা) এলাকার মৃত আহমদুর রহমানের ছেলে। তিনি একজন কৃষক ও বটে।
বদিউল আলম স্হানীয় একটি মসজিদ থেকে জোহরের নামাজের শেষে পায়ে হেটেঁ নিজ বাড়ি ফেরার পথে লেলাং থেকে বিবিরহাটগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্হানীয়রা তাক উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তামান্না তাবাসসুম জেসি বলেন সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে তার মৃত্যু হয়েছে।